আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত সম্পর্ক নিষিদ্ধ প্রেমে রূপ নিয়েছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিএনপি-জামায়াত-শিবিরের দেশবিরোধী রাজনীতি ও হরতালের’ প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।
হাছান মাহমুদ বলেন, বিএনপি ও জামায়াতের মধ্যে গভীর প্রেম ছিল। যা এখন নিষিদ্ধ প্রেমে রূপ নিয়েছে। কারণ যুদ্ধাপরাধের দায়ে যখন জামায়াতের নেতাদের ফাঁসি হচ্ছে তখন বিএনপি চুপ থাকছে। আর নিষিদ্ধ প্রেম থাকলেই মানুষ তার কাছের মানুষের দুর্দিনে কোনো কথা বলে
আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহ উদ্দিন শফির সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুন্সী এবাদুল ইসলামসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
