বিজেপির ভয়ে ব্যবসা গোটাচ্ছেন সোনিয়ার জামাই

আপডেট : ০৬ নভেম্বর ২০১৪, ২১:৪০



বিজেপির ভয়ে ব্যবসা গোটাচ্ছেন সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভদরা। যে ছয়টি কোম্পানি তিনি তৈরি করেছিলেন, তার চারটিই বন্ধ হয়ে গেছে। বাকি দুটিও রয়েছে বন্ধ হওয়ার পথে।
ভারতের ইংরেজি দৈনিক ডিএনএ জানিয়েছে, ২০১২ সালে ছয়টি কোম্পানি নথিভুক্ত হয়েছিল। এগুলি হলো- লাইফলাইন অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেড, গ্রিনওয়েভ অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড, রাইটলাইন এগ্রিকালচার প্রাইভেট লিমিটেড, প্রাইমটাইম অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড, ইনফ্রা অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড এবং বেস্ট সিজন্স অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড। এগুলির কার্যক্ষেত্র ছিল রাজস্থান ও হরিয়ানা। প্রচুর অনিয়মের অভিযোগ উঠেছিল তার এই সংস্থাগুলির বিরুদ্ধে।
লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে রবার্ট ভদরার দুর্নীতি নিয়ে তদন্ত হবে। কিন্তু তা হবে তথ্যপ্রমাণের ভিত্তিতে। নিছক রাজনীতিক প্রতিহিংসা দেখাবে না বিজেপি।