রাষ্ট্রপতি আবদুল হামিদ যোগাযোগ অংশীদারিত্ব জোরদার করতে চীনে পৌঁছেছেন। চীনের প্রেসিডেন্ট জি জিংপিংয়ের আমন্ত্রণে তিনি সেখানে যান।
রাষ্ট্রপতিকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট চীনের স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম ও চীনের প্রটোকল এ্যাম্বাসেডর চি শি রাষ্ট্রপতিকে অথ্যর্থনা জানান।
এরপর রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় অতিথি ভবন দাইয়্যাতাইয়ে নেয়া হয়। সফরকালে তিনি এখানে অবস্থান করবেন।
এর আগে তিনি বৃহস্পতিবার দুপুর ১১টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময়) বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সফরকালে রাষ্ট্রপতি চীনের প্রেসিডেন্ট জি জিংপিং ও মায়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
রাষ্ট্রপতি দেশে ফেরার পথে স্বাস্থ্য পরীক্ষার জন্য ১১ নভেম্বর সিঙ্গাপুর যাবেন। খবর বাসসের।
