বেলকুচিতে দুই পক্ষের সঘের্ষে ১ জন নিহত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৫

সিরাজগঞ্জের বেলকুচির গোপালপুরে জমির আইল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সঘের্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছে। নিহত নুরন্নবী হোসেন (৪৫) এলাকার আব্দুল হাকিমের ছেলে।

বেলকুচি থানার ওসি আনোয়ার হোসেন জানান, ‘সোমবার সকালে বোরো ধান আবাদ করার জন্য জমি চাষ করছিলেন নুরন্নবী। এ সময় সারিফুল ইসলামদের জমির আইল কাটলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষ লাঠি-সোটা, ফলা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ফলা বিদ্ধ হয়ে নুরন্নবী মারা যান। আরো অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। হতাহতদের উদ্ধার করে।’

আরও পড়ুনঃ ধুনটে নববধূকে স্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/নূহু