‌'সমুদ্রসীমা-সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে উন্নত করা হচ্ছে'

আপডেট : ০৮ নভেম্বর ২০১৪, ১১:১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমান বাহিনীকে অত্যাধুনিক করার জন্য বিভিন্ন পরিকল্পনা নেয়া হচ্ছে। বিশাল সমুদ্রসীমা ও নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় এই বাহিনীকে উন্নত করা হচ্ছে।
শনিবার বেলা ১১টায় চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের ভেতর বাংলাদেশ হবে এশিয়ার মধ্যে উন্নত দেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া হবে। বাংলাদেশ হবে আধুনিক জ্ঞান সম্পন্ন একটি দেশ।