সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

আপডেট : ০৮ নভেম্বর ২০১৪, ১২:১৪

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি-কে সমাবেশ করার অনুমতি দেয়া হয় নি। শনিবার দুপুরে ডিএমপি এ তথ্য জানায়।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, বিএনপি যদি ইনডোর কর্মসূচি পালন করতে চায় তবে তাদের নিরাপত্তা দেয়া হবে।
গত ২৭ অক্টোবর ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দেয় বিএনপি।
এর দুইদিন পর ২৯ অক্টোবর ৭ নভেম্বরের বদলে ৮ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির পক্ষ থেকে আবারো চিঠি দেয়া হয়।
ওই সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য দেয়ার কথা আছে।
শনিবার দুপুর  সোয়া ১২টায় সংবাদ সম্মেলন শুরু করে বিএনপি।