বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭ নভেম্বর অন্ধকার থকে আলোয় আসার দিন। যারা এ দিনটি পালন করেন না তারা গণতন্ত্র চান না। তারা বাংলাদেশকে অস্বীকার করেন।শনিবার দুপুর সোয় ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, এখন পুলিশ রাজনৈতিক ভাষায় কথা বলে। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বিচার বিভাগকে দলীয়করণ করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তারা।
তিনি বলেন, যারা জিয়াউর রহমানকে আইএসের চর বলে তারাই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছে অথবা ভারতে পালিয়ে গেছেন।
মির্জা ফখরুল বলেন, পুলিশ এতোটাই ক্ষমতাশীল হয়েছে যে তারা সমাবেশ করতে দেয় না, মাইক ব্যবহার করতে দেয় না। এই অবৈধ সরকার পুলিশির ওপর নির্ভর করছে। বর্তমানে রাষ্ট্র পুলিশিরাষ্ট্রে পরিণত হয়েছে।
