রাজা চন্দ পরিচালিত ‘ফোর্স’ ছবির প্রিমিয়ারে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়। এ সময় এই দম্পতির কাছে ১১ বছর আগের দিনটা যেন ফিরে এসেছিল৷ ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দেবা’৷ এ সময়ের মতো বাংলা ছবির এতটা জমকালো প্রিমিয়ার সে সময় হত না৷ ছোটখাটো একটা প্রিমিয়ারের আয়োজনে প্রসেনজিৎ ও অর্পিতা উপস্থিত ছিলেন৷ আজ এতদিন পর আবারও দুইজনে ‘ফোর্স’ ছবির প্রিমিয়ারে এসে আপ্লুত৷ এটা অনেকটাই তাদের ঘরের ছবি৷ আইডিয়াজ ক্রিয়েশনসের যৌথ প্রযোজনা ছবিটি হয়েছে৷ প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সুপারস্টারের বোন পল্ল্ববী চট্টোপাধ্যায়৷
এছাড়া প্রিয় ‘বুম্বাদা’র নিমন্ত্রণ রক্ষায় প্রিমিয়ারে আরো ছিলেন ত্রিধা, চিরঞ্জিৎ, লকেট চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী হালদার, ইন্দ্রাণী দত্ত, জয়জিৎ চৌধুরীসহ অনেকে।
