নিউইয়র্কে ইঁদুরের রাজত্ব!

আপডেট : ০৮ নভেম্বর ২০১৪, ১৫:২০
 
একটি কিংবা দুইটি নয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে রাজত্ব করছে ২০ ল ইঁদুর। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। 
গবেষণায় বলা হয়েছে, একদিনে এই ইঁদুর রাজত্ব গড়ে ওঠেনি। প্রশাসনের অবহেলার কারণে দিন দিন বৃদ্ধি পেয়ে ইঁদুরের সংখ্যা এখন ২০ ল ছাড়িয়েছে। ইঁদুরের সংখ্যা এই জায়গায় এসে পৌঁছতে অন্তত ১০০ বছরে লাগে বলে দাবি করেছেন গবেষকরা। এখন চেষ্টা করেও ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
ইঁদুরদের এই দল রোগ ছড়ানোর পাশাপাশি নাগরিক পরিষেবাতে বাধা তৈরি করছে। মাটির নিচের তার, ইলেকট্রিকের লাইন কেটে দিচ্ছে। তা সত্ত্বেও স্বাস্থ্য দফতর কোনো আমলে নিচ্ছে না বলে অভিযোগ তুলেছেন সেখানকার বাসিন্দারা।