যুক্তরাষ্ট্র ও ইয়োরোপের ১৬টি দেশে প্রায় ৪০০টি ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে। এই সাইটগুলোর বিরুদ্ধে শিশু পর্ণোগ্রাফি, মাদক ও অস্ত্র ব্যবসার অভিযোগ ছিল। শুক্রবারে বিবিসিতে এসংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। অবৈধ এইসব কাজে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
'টর' নেটয়ার্কের এই সাইটগুলো গুগলের মত প্রচলিত সার্চ ইঞ্জিনের মাধ্যমে দেখা যায় না। ধারণা করা হয় যে সাইটগুলোতে হাজারেরও অধিক অবৈধ মার্কেটপ্লেস রয়েছে যাদের বিরুদ্ধে শিশু পর্ণোগ্রাফি, অস্ত্র ব্যবসা ও জঙ্গি কার্যক্রমের মতো অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে।
'টর' ইন্টারনেটের এমন একটি অপরাধ জগৎ যেখানে প্রবেশের জন্য বিশেষ এক ধরনের সফটওয়্যারের প্রয়োজন হয়।
