আমিরের সাথে কাজ করতে ইচ্ছুক শাহরুখ

আপডেট : ০৮ নভেম্বর ২০১৪, ২০:২৮
 
 
শাহরুখ খান তার ৪৯তম জন্মদিনে এমিরেটস ২৪/৭কে সাক্ষাতকারে জানিয়েছেন তিনি আমির খানের সাথে কাজ করতে আগ্রহী। এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান যে তারা কিছুদিন আগেই একসাথে কাজ করার ব্যাপারটা ভেবেছিলেন, কিন্তু হয়ে ওঠেনি। কোন ডিরেক্টর ভাল স্ক্রিপ্ট, রোল নিয়ে আসলে কাজটা দুজনের জন্যই আনন্দদায়ক হবে।
চেন্নাই এক্সপ্রেসের এই তারকা তার সর্বশেষ ছবি হ্যাপি নিউ ইয়ার এর সাফল্যের মাধ্যমে বলিউড বাদশাহর খেতাবটি আরো সুসংহত করেছেন।