কাশিমপুর কারাগারে দেখা করলেন নিজামীর তিন আইনজীবি

আপডেট : ০৮ নভেম্বর ২০১৪, ২৩:৫২

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ফাঁসির সেলে বন্দি জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর সঙ্গে শনিবার বিকালে তার তিন আইনজীবী দেখা করেছেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার বিকালের দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডিউটি অফিসার ডেপুটি জেলার শাহ শরীফের কক্ষে নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন, আইনজীবী মো. মতিউর রহমান আকন্দ ও আসাদ উদ্দিন মতিউর রহমান নিজামীর সঙ্গে সাক্ষাত করেন। প্রায় ২৫ মিনিট তারা কথা বলেন। এসময় তাঁরা মতিউর রহমান নিজামীর আপীলের ব্যাপারে কথা বলেন। তার ছেলে আইনজীবি হিসাবে দেখা করেছেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।