চুরির মাল আনতে অ্যাম্বুলেন্স চুরি!

আপডেট : ০৯ নভেম্বর ২০১৪, ০০:৫৮

একটি প্রতিষ্ঠান থেকে মালামাল চুরি করে সেই মাল বাড়ি পৌঁছাতে অ্যাম্বুলেন্স চুরি করে খবরের শিরোনাম হয়েছেন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের এক চোর। মিকাহ নামের ওই লোকটি একটি ইলেক্ট্রনিক্স শো-রুম থেকে বৃহস্পতিবার বিপুল পরিমাণ মালামাল চুরি করেন। কিন্তু এত মালামাল তিনি বাড়িতে কিভাবে নিবেন তা বুঝতে পারছিলেন না। শেষে তার চোখ গেল পাশের একটি হাসপাতালের দিকে। সেখান থেকে একটি অ্যাম্বুলেন্স চুরি করে তিনি চুরির মালগুলো বাড়িতে নিয়ে গেলেন। কিন্তু তিনি বুঝতে পারলেন না অজান্তে নিজেই ধরা খাবার ব্যবস্থা করলেন। পুলিশ ওই অ্যাম্বুলেন্সের জিপিএস সিস্টেমের সাহায্যে তার অবস্থান সনাক্ত করে চোরকে ধরে কারাগারে নিয়ে গেছে। -এপি