জামায়াতের বিক্ষোভ আজ

আপডেট : ০৯ নভেম্বর ২০১৪, ০১:০৪

জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানসহ সংগঠনের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে আজ রবিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।