১৭৫ বছর আগেই বিশ্বের প্রথম সেলফি!

আপডেট : ০৯ নভেম্বর ২০১৪, ১২:২৮
বর্তমান সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে সেলফি। তবে এটি যে সাম্প্রতিক ধারণা থেকে এসেছে তা নয়। কেননা বিশ্বের প্রথম সেলফিটি তোলা হয়েছিল ১৭৫ বছর আগেই।
১৮৩৯ সালে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ৩০ বছর বয়সী যুবক রবার্ট কর্নেলিয়াস তুলে ফেলেছিলেন নিজের সেলফ পোট্রেইট বা সেলফি। সেদিন অনেকটা কৌতুহল বশেই পরীক্ষা-নিরীক্ষার জন্য লেন্স ক্যাপ সরিয়ে ক্যামেরা সেট করে দৌঁড়ে ফ্রেমের সামনে চলে যান কর্নেলিয়াস। তারপর পাঁচ মিনিট ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকেন তিনি। ক্যামেরায় স্টিল ছবি ওঠে তার। এভাবেই ওঠে বিশ্বের প্রথম সেলফি। 
শখের বশে ছবি তুলতে তুলতে কর্নেলিয়াস একপর্যায়ে হয়ে ওঠেন পোট্রেটে পারদর্শী ফটোগ্রাফার।
পরবর্তীতে তিনি তার বাবার লাইটিং ব্যবসার দায়িত্ব নেন ও ২০ বছর ধরে সেই দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্রে তার কোম্পানি সবচেয়ে বড় লাইটিং কোম্পানি হিসেবে সমাদৃত হয়। ১৮৭৭ সালে কর্নেলিয়াস অবসর গ্রহণ করেন। তিনি ১৮৯৩ সালে মারা যান।সূত্র: এনডিটিভি।