ষোড়শ সংশোধনী কেন সংবিধান পরিপন্থী নয়: হাইকোর্ট

আপডেট : ০৯ নভেম্বর ২০১৪, ১৬:৫৩

উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যাস্ত করা সংক্রান্ত সংবিধানের ১৬তম সংশোধনী কেন বাতিল ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারকে এ রুলের জাবাব দিতে বলা হয়েছে। বিচারপতি মঈনুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ রবিবার এ আদেশ দেন।
গত ২২ সেপ্টেম্বর এই সংশোধনীর গেজেট প্রকাশ করা হয়। এ গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবী হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ। তিনি বলেন, ১৬ তম সংশোধনীর কারণে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হবে।