পাবনায় কৃষক লীগ নেতা খায়রুল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৭

পাবনার চরশিবরামপুরে কৃষক লীগ নেতা ও ব্যবসায়ী খায়রুল হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে করেছে এলাকাবাসী। 

সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নিহতের স্ত্রী শিরিন খাতুন, ভাই আমিরুল ইসলাম, জিয়ারুল ইসলাম, চাচাতো ভাই ইউপি সদস্য নুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান সুইট, শরিফুল ইসলাম, আনোয়ারুল ইসলামসহ অনেকে।

প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে পূণরায় মানবন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন। 

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, মাস খানেক আগে ওয়ার্ডে মাদক ও সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে সদস্য ছিলেন খায়রুল। কমিটি গঠনের পর থেকে তার প্রতি ক্ষুব্ধ হয়েছিলো মাদক ব্যবসায়ীরা। এ কারণে খায়রুলকে হত্যা করা হয়েছে উল্লেখ করে। তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

আরও পড়ুনঃ খুলনায় ভ্যান চালককে গলা কেটে হত্যা

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি চর শিবরামপুর এলাকায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে খাইরুল ইসলামকে।

পাবনা সদর থানা সূত্র জানিয়েছে, পুলিশ খায়রুল হত্যাকারীদের গ্রেফতারে চেষ্টা করছে।

ইত্তেফাক/নূহু