দীপিকা পাডুকোন তিনবার শাহরুখ খানের সঙ্গে সিনেমায় কাজ করেছেন। কিন্তু তাকে এখনো সালমান খানের সঙ্গে একই ‘ফ্রেমবন্দি’ কথা বলতে হয়। খবর এনডিটিভির।
দীপিকা বলেন, তিনি কখনোই সিনেমার কাজের ব্যাপারে দাবাং স্টার সালমানকে না বলেননি। ভাগ্য নির্ধারণ করবে কখন দুই জন একত্রে কাজ করবেন।
গুঞ্জন ছিল সালমান খানের ‘কিক’ সিনেমায় কাজ করার প্রস্তাব দীপিকা প্রত্যাখান করেছিলেন।
এ বিষয়ে দীপিকার বক্তব্য, ‘‘আমি কি কাউকে প্রত্যাখান করতে পারি? আমার ক্ষমতা বা অবস্থান নাই এমন কিছু করার। আমি সালমানের সঙ্গে কাজ করবো না কখনো বলি নাই। বাস্তবিকভাবে, আমি তার সঙ্গে কাজ করতে চাই। কিন্তু আমি মনে করি প্রতিটি সিনেমা পৃথক ভাগ্য প্রতি হিসেবে আসবে।’
‘যদি এটার অর্থ করা হয়, এটা হবে, কোন ব্যাপার না, নির্ধারিত দিনক্ষণে তুমি কতটা পরিশ্রম করতে পার। এটা তখন হবে যখন করতে হবে।’’
