কক্সবাজারের টেকনাফে সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ ও চুক্তিনামা হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ ও চুক্তিনামা হস্তান্তর করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান সভাপতিত্ব করেন। সহকারী বন সংরক্ষক সোহেল রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা হুমায়ুন কবির।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবসার, পরিবার পরিপকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমা, সমাজসেবা কর্মকর্তা সিরাজুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা ক্ষৃতি বড়ুয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, টেকনাফ বন রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসাইন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, সদর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, সহব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক নুরুল করিম রাসেল, নুরুল হোসাইন, উপকারভোগী নুরুল বশর, উসমান গনি।
আরও পড়ুনঃ পাবনায় কৃষক লীগ নেতা খায়রুল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
সভা শেষে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২০০৩-২০০৪ইং সনের সামাজিক বনায়নের ২০জন উপকারভোগীদের মধ্যে প্রতিজন ৮০হাজার ৬শ ৮টাকা মোট ১৬ লাখ ১২ হাজার ১শ ৬০ টাকার লভ্যাংশের চেক বিতরণ ও চুক্তিনামা হস্তান্তর করা হয়।
ইত্তেফাক/নূহু
