কারাগারে আটক দুই মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে উত্তর কোরিয়া। মুক্তির পর শনিবার তারা তাদের দেশের মাটিতে ফিরেছেন। দীর্ঘদিন উত্তর কোরিয়ার কারাগারে বন্দি ছিলেন এই দুজন। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কাজের সাথে সুক্ত থকার অভিযোগ ছিল। তাদেরকে মুক্ত করার জন্য উচ্চপর্যায়ের একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা পিয়ং ইয়ং ভ্রমণ করেন। শনিবার বিমান থেকে নেমে কেনেথ বেই এবং ম্যাথিউ টোড মিলার নামের এই দুজন তাদের পরিবার ও বন্ধুদের সাথে মিলিত হন।
কেনেথ বেইকে রাষ্ট্রবিরোধী কাজের জন্য ২০১২ সালের নভেম্বরে গ্রেফতার করা হয় এবং ১৫ বছরের শ্রম দন্ড ও মিলারকে গোয়েন্দা কর্মকান্ড চালানোর অভিযোগে ৬ বছরের শ্রম দন্ড দেয়া হয়েছিল। খবর: রয়টার্স
