৪ মন্ত্রণালয়ে নতুন সচিব

আপডেট : ০৯ নভেম্বর ২০১৪, ১৮:৩৪
 
 
 
অবৈধ পন্থায় মুক্তিযোদ্ধা সনদ নেয়া দুই সচিবের স্বেচ্ছা অবসর আবেদনের পর তাদের স্থলে নতুন দুই সচিব নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়া আরো দুজন সচিব পদে  নিয়োগ পেয়েছেন। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে— নৌ সচিব সৈয়দ মনজুরুল ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লাকে সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিব,
ফণীভূষণ চৌধুরীর স্থলে যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদউদ্দিন চৌধুরীকে পাট ও বস্ত্র সচিব,
বিসিএস একাডেমির রেক্টর শফিক আলম মেহেদীকে নৌ মন্ত্রণালরে সচিব, বিসিএস একাডেমির রেক্টর করা হয়েছে শিক্ষা মন্ত্রণালযের অতিরিক্ত সচিব সোহরাব হোসেনকে।

উল্লেখ্য, অবৈধ পন্থায় মুক্তিযোদ্ধা সনদ নেয়ায় স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিন মিঞা এবং পিএসপির সচিব এ কে এম আমির হোসেন গত ৬ নভেম্বর স্বেচ্ছা অবসরের আবেদন করেন।