গণতন্ত্রের ভিত রচনা করেছিলেন এরশাদ!

আপডেট : ০৯ নভেম্বর ২০১৪, ২০:৪৮
 
১০ নভেম্বর নাকি জাতীয় পার্টির (জাপা) ‘গণতন্ত্র দিবস’। দিনটি স্মরণে দেশের সকল গণতন্ত্রপ্রেমী জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘১৯৮৬ সালের ১০ নভেম্বর মহান জাতীয় সংসদে দেশের রাষ্ট্রপতি হিসেবে ভাষণ প্রদান করে সামরিক শাসন চির অবসানের ঘোষণা দিয়ে আমি বলেছিলাম জনগণের প্রত্যাশিত গণতন্ত্রের ভিত আজ রচিত হলো যা কেউ কোনোদিন নস্যাৎ করতে পারবে না। সেই গণতন্ত্র আজো অব্যাহত রয়েছে বলে গণতন্ত্রকামী জনগণের কাছে ১০ নভেম্বর দিনটি গণতন্ত্র দিবস হিসেবে মর্যাদা পেয়েছে।’ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেন।
বিবৃতিতে এরশাদ বলেন, মুক্তি সংগ্রামের প্রধান লক্ষ্য ছিল স্বাধীনতা অর্জন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা। স্বাধীনতা অক্ষুণœ আছে, কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা ব্যাহত হয়েছে। তবে ১৯৮৬ সালের ১০ নভেম্বর আমি যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছি কোনো ষঢ়যন্ত্র সেটিকে ব্যাহত করতে পারেনি। আমি দৃঢ়তার সাথে বলতে পারি এই গণতন্ত্র অনাদিকাল পর্যন্ত অব্যাহত থাকবে। 
তিনি আরও বলেন, গণতন্ত্র শুধু একদিনের ভোটের অধিকার নয়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এক্ষেত্রে প্রধান অন্তরায় প্রতিহিংসা পরায়নতা এবং সহায়ক শক্তি হচ্ছে 
পরমতসহিষ্ণুতা।