প্রতারণার জরিমানাতেও প্রতারণা!

আপডেট : ১০ নভেম্বর ২০১৪, ০১:০৫

একটি দ্রব্য বিক্রি করার কথা বলে টাকা নিয়ে সেটি না দেয়ায় প্রতারণার অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। পুলিশ এই প্রতারককে  গ্রেফতার করল। এরপর নিয়ম অনুযায়ী তাকে  জরিমান করা   হয়। জরিমানার টাকাও পরিশোধ করেন তিনি। কিন্তু জানা গেল, জরিমানা দিয়েছেন তিনি জাল ডলার দিয়ে! অর্থাত্ প্রতারণার জরিমানা দিতেও প্রতারণা।

এই দ্বৈত প্রতারকের নাম টেরি গ্যাব্রিয়েল। তার বাড়ি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায়। পুলিশ জানিয়েছে, তারা এতবড় সেয়ানা প্রতারক খুব কমই দেখেছে! তার বিরুদ্ধে দ্বৈত প্রতারণার অভিযোগ আনা হয়েছে। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে গ্যাব্রিয়েল এর আগেও অসংখ্যবার প্রতারণা করতে গিয়ে ধরা পড়েছেন। জেলও খেটেছেন। কিন্তু কয়লার ময়লা যায়নি। -রয়টার্স