আগামী মাসের ২ তারিখে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এ সফরে বাংলাদেশের জন্য শ্রমবাজার মালয়েশিয়ায় উন্মুক্ত করার পাশাপাশি এ দেশে বিনিয়োগের জন্য অনুরোধের কথা বিবেচনা করছে সরকার।
তিন দিনের সফরের সময় দুই দেশ পর্যটনের বিকাশ, সংস্কৃতি বিনিময় এবং সরকারি কর্মকর্তা ও কূটনীতিকদের ভিসা শিথিলের ব্যাপারে তিনটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে বাংলাদেশের জ্বালানি, নির্মাণ ও অবকাঠামোসহ একাধিক খাতে মালয়েশিয়ার বিনিয়োগের অনুরোধ জানানো হবে।
