ধূমকেতুর বুকে প্রথম রোবটের অবতরণ

আপডেট : ১০ নভেম্বর ২০১৪, ১১:৫৬

প্রথমবারের মতো কোন রোবটযান কোন ধূমকেতুর ওপর অবতরণ করতে যাচ্ছে। ধূমকেতুটির নাম সিক্সটিসেভেনপি। এটির অবস্থান পৃথিবী থেকে প্রায় ৫০ কোটি কিলোমিটার দূরে। ইউরোপীয় মহাকাশযান রোজেটা থেকে ফ্যালেই নামের একটি রোবটযান আগামী বুধবার ওই ধূমকেতুতে গিয়ে তার ওপর অবতরণ করবে। তারপর সেখানকার আবহমণ্ডল, গ্যাস, ধূলিকণা, তাপমাত্রা, ভর ও মাধ্যাকর্ষণ নিয়ে গবেষণা চালাবে।

 

 

সংবাদমাধ্যম এএফপির তথ্য অনুযায়ী ২০০৭ সালে রোজেটার যাত্রা শুরু হয়। সেটি মঙ্গল গ্রহ অতিক্রম করে এ বছরের মে মাসে। সিক্সটিসেভেনপির প্রথম ছবি পাঠায় ৬ আগস্ট এ। ২০১৪ সালের শুরুর দিকে ধূমকেতুর কাছাকাছি পৌঁছায়। ১২ নভেম্বর
ফ্যালেই রোবটযান ধূমকেতুর পৃষ্ঠে অবতরণ করবে। ২০১৫ সালে রোজেটা সূর্যের সম্ভাব্য সবচেয়ে কাছাকাছি যাবে।
ধূমকেতু সিক্সটিসেভেনপির ব্যাস: ৪ কিলোমিটার, পৃষ্ঠের তাপমাত্রা: -৭০ সেলসিয়াস। ফ্যালেইয়ের সৌরকোষ চার্জ করার জন্য রয়েছে সূর্যালোক। পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় উপাদানে সমৃদ্ধ সেটি।