গত কয়েকমাসের ভেতরে চলচ্চিত্রের এই সময়ের সবচেয়ে ব্যস্ত তারকার নাম বিদ্যা সিনহা মীম। কিন্তু সম্প্রতি অনুষ্ঠিত লাক্স চ্যানেল আই ফটোসুন্দরীর পারফর্মেন্সে একাধিক ফটোসুন্দরী পারফর্ম করলেও মীমকে দেখা যায়নি। এ প্রসঙ্গে মীম বলেন,‘ আমার সাথে আসলে আয়োজকদের সেভাবে কোনো কথায় হয়নি। আমাকে বললে অবশ্যই আমি পারফর্ম করতাম। কারণ এই রিয়েলিটি শোর জন্যই আজকের এই আমি। এছাড়া চলচ্চিত্রে ব্যস্ততার জন্য নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন কি না জানতে চাইলে মীম বলেন, সোজা কথা বলতে কি নাটকে টাকা নাই তাই করি না। নাটক করে এখন কোনো লাভ নেই।’
