স্পেনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

আপডেট : ১০ নভেম্বর ২০১৪, ১২:০৯

স্পেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ মুরসিয়ায় সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৭ জন। শনিবার রাত ১১টায় মুরসিয়ার সিয়েজা শহরের নিকটবর্তী ভেন্তা দেল অলিভো এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাসটিতে ৫০ জন যাত্রী ছিল বলে জানা যায়। খবর দ্য স্পেন রিপোর্ট’র।
জানা গেছে, যাত্রীবাহী বাসটি রাস্তা থেকে ১০-১৫ মিটার নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৩ জন নিহত ও অপর একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় আটক বাস চালককে জিজ্ঞাবাদ করা হচ্ছে। বাসের ‘ব্রেক ফেল’র কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি আহত চালকের। জানা গেছে, চালকের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হচ্ছে।
দেশটির কর্তৃপক্ষ’র ধারণা, বাসটি বেপরোয়া গতিতে চলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।