দেবের শুভেচ্ছা বুম্বাদা'কে

আপডেট : ১০ নভেম্বর ২০১৪, ১৩:২০

‘ফোর্স’ মুক্তি পেতে যাচ্ছে শুক্রবার। যেখানে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার হয়ে গেল প্রিমিয়ার সো। আর এই প্রিমিয়ারে উপস্থিত থাকতে পারেননি টলিউডের আর এক অভিনেতা দেব। তাই দু:খপ্রকাশ করে ট্যুইটারে লিখেছেন, শুটিংয়ের কাজে ব্যস্ত থাকায় আমি ‘ফোর্স’- এর প্রিমিয়ারে যেতে পারি নি। তিনি ‘ফোর্স’-এর সাফল্যের জন্য প্রসেনজিৎকে শুভকামনা জানান। আগামী ৯ তারিখ তিনি এই ছবিটি অবশ্যই দেখবেন বলেও জানিয়েছেন।
এ ছবিতে অনেকদিন পর আবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ ও অর্পিতাকে। পরিচালক রাজা চন্দ্রের কথায় ‘ফোর্স’ মূলত বাবা-ছেলের একটি গল্প।
আরও একবার পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎকে। পুলিশ অফিসার ছাড়াও এই ছবিতে তাকে এমন একজন পিতার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে, যার ছেলে অটিজমে আক্রান্ত । ছবির গল্প সম্পর্কে প্রসেনজিৎ বলেন, ‘ তার এই ছবির প্রেরণা হিন্দি ছবি ‘ত্যারে জমিন প্যার’ থেকে। সেইসঙ্গে তিনি আরও বলেন, বাংলা ছবিতে এই প্রথমবার অটিজম আক্রান্ত বাচ্চাদের নিয়ে ছবি তৈরি করা হচ্ছে।