পীরগঞ্জে মৌমাছির কামড়ে রবিউল ইসলাম (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। সে উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের ভামদা গ্রামের চেঙ্গু মোহাম্মদের ছেলে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আরও পড়ুনঃ শরণখোলায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ও গাছপালার ক্ষতি
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিউল সোমবার দুপুরে বাড়ি থেকে নাকাটিহাট যাওয়ার জন্য বের হয়ে ভোমদা মাদ্রাসার কাছে পৌঁছুলে রাস্তার ধারে গাছে থাকা মৌমাছির চাক তার ওপর ভেঙ্গে পড়ে। এ সময় সে মৌমাছির কামড়ে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু
