সিরিয়ায় পাঁচ পরমাণু প্রকৌশলীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।রবিবার রাজধানী দামেস্কের সামান্য উত্তরে একটি গবেষণা কেন্দ্রের কাছে এই ঘটনা ঘটে। খবর: এএফপির।
ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, নিহত প্রকৌশলীদের চারজন সিরিয়ান ও একজন ইরানী।
অবজারভেটরির পরিচালক রামি আবদেল রহমান বলেন, দামেস্কের উত্তরে বারজেহ এলাকার সায়েন্টিফিক রিসার্চ সেন্টারের কাছে অজ্ঞাত হামলাকারীরা পাঁচ পরমাণু প্রকৌশলীকে হত্যা করে। গবেষণা কেন্দ্রের দিকে যাওয়ার পথে তাদের বাসে অতর্কিত হামলা চালানো হয়।
