খালেদা জিয়া হতাশায় ভুগছেন : ড. হাছান মাহমুদ

আপডেট : ১০ নভেম্বর ২০১৪, ১৭:৫৭


আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজনৈতিক হতাশায় ভুগছেন। আর কিছুদিন পর হতাশাগ্রস্ত হয়ে বেগম জিয়া রাজনীতি থেকেও বিদায় নিতে চাইবেন।
তিনি সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে মটর শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার প্রমুখ।
ড. হাছান বলেন, বেগম জিয়া হতাশায় ভূগছেন। হতাশার ছাপ তার চেহারায় ফুটে উঠেছে। সেজন্য তিনি কিছুদিন পর রাজনীতি থেকেও বিদায় নিতে চাইবেন। তিনি বলেন, খালেদা জিয়া আর রাজনীতি করতে চান না।