বাংলাদেশে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন-জেএমবির সাথে যুক্ত তিন থেকে চার জন নারী আসামে সক্রিয় আছেন। সোমবার ইকোনোমিক টাইমসে এ খবর প্রকাশ করা হয়।
আসামে গ্রেফতার সুজিনা বেগম একথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। আসামের রাজধানী গোহাটি থেকে গ্রেফতার সুজিনা বেগম বর্তমানে ১৪ দিনের পুলিশি রিমান্ডে আছেন। তিনি আসামে সক্রিয় আরো ৩-৪ জন নারীর কথা জানিয়েছেন বলে দাবি করেছেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
পুলিশ জানিয়েছে, 'সুজিনা বর্ধমানের একটি মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ নেয়ার পর তার স্বামী আলমকে জেএমবির সাথে যুক্ত করে।' আলম বর্ধমান বিষ্ফোরণের সাথে যুক্ত ১২ জন অভিযুক্তের মধ্যে অন্যতম। গত মাস থেকে পুলিশ তাকে খুঁজছে।
সূত্র: ইকোনোমিক টাইমস
