কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত রাখার আহবান যুক্তরাষ্ট্রের

আপডেট : ১০ নভেম্বর ২০১৪, ২১:৫৬
 
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা অনুযায়ী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত রাখার আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া থেকে ঢাকার কয়েকজন সাংবাদিকের সঙ্গে টেলিকনফারেন্সে এই আহবান জানান যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত স্টিফেন জে র‌্যাপ।
তিনি বলেন, স্বচ্ছ বিচারিক মানদণ্ড বজায় রাখতে এখন পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। তবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আরো অনেক কিছু করতে পারে। দ্রুততম সময়ের মধ্যে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে এমন খবরে উদ্বেগ প্রকাশ করে র‌্যাপ বলেন, এসব বাধ্যবাধকতা পূরণ না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর করা ঠিক হবে না। কারণ এটি পরিবর্তনযোগ্য নয়।