সোমবার সন্ধ্যায় কলকাতায় সল্ট লেকে স্থাপিত ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএর অস্থায়ী দপ্তরের কাছে একটি বিস্ফোরণ ঘটেছে।
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেনসন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই বিস্ফোরণে সল্ট লেকের ৫ নম্বর সেক্টরের একটি যাত্রী ছাউনী ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওই এলাকার পাশের সিআরপিএফ (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) ক্যাম্পাস অবস্থিত। সিআরপিএফ ফটকে কর্মরত এক পুলিশ সদস্য জানিয়েছেন, চলন্ত একটি গাড়ি থেকে সেখানে কিছু ছুড়ে ফেলা হয়েছিল। এই বিস্ফোরণের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি। তবে এ ঘটনায় বর্ধমানকাণ্ডে গ্রেপ্তার সন্দেহভাজন জঙ্গিদের হাতরয়েছে বলে ধারণা করা হচ্ছে।
