মশা মারতে কামান দাগা

আপডেট : ১১ নভেম্বর ২০১৪, ০০:১৭

কথায় বলে, মশা মারতে কামান দাগা। অর্থাত্ সামান্য কাজে বিরাট আয়োজন। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের এক বাড়ির সানশেডে আটকে যাওয়া একটা কুকুরকে নামিয়ে আনতে সিটি কর্পোরেশন যে বিশাল আয়োজন করেছে তাকে মশা মারতে কামান দাগার সাথেই তুলনা করা যায়।

সিলাউ এলাকার একটি বাড়ির তিন তলার সানশেডে কিভাবে জানি আটকে গিয়েছিল একটি কুকুর। রবিবার তার ‘উদ্ধার অভিযান’ শুরু করে দমকল বাহিনী। তারা ভবনের নিচে বিশাল এলাকা সুরক্ষা জাল দিয়ে ঘিরে ফেলে যাতে কুকুরটি পড়ে গেলে ব্যথা না পায়। উদ্ধারকারী দলের সবাই বিশেষ পোশাক পরে ও মই লাগিয়ে ধীরে ধীরে উপরে ওঠেন যাতে কুকুরটি ভয় না পায়। এই এলাহী কান্ড দেখতে দেখানে জড়ো হয় শত শত লোক। প্রায় ঘন্টাব্যাপী অভিযানে কুকুরটিকে নামিয়ে আনা হয়। কুকুরটি এরপর অগণতি সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে। -রয়টার্স