বেইজিংয়ে ওবামা

আপডেট : ১১ নভেম্বর ২০১৪, ০০:৩২

এশিয়া প্যাসিফিক ইকোনমিকস কোয়াপারেশন (এপেক) সম্মেলনে যোগ দিতে গতকাল সোমবার চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ মঙ্গলবার ওপেক সম্মেলনে ভাষণ দেয়ার কথা রয়েছে তার। সফরকালে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাদাভাবে বৈঠক করার কথা রয়েছে তার। এবার চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ওবামা বাণিজ্য ও বৈশ্বিক অর্থনীতি, সাইবার নিরাপত্তা, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন এবং গণতন্ত্রপন্থিদের মতামত প্রকাশের অধিকার নিয়ে আলোচনা করবেন।

ওবামা এমন এক সময়ে বেইজিং সফরে গেলেন যখন ইউক্রেনের রুশপন্থি বিদ্রোহীদের তত্পরতা নিয়ে দু দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়েছে। ২০০৯ সালে যুিক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফা ক্ষমতা গ্রহণ করার পর চীনে এটি ওবামার দ্বিতীয় সফর। এর আগে গত বছর মে মাসে চীনা প্রেসিডেন্ট শি যুক্তরাষ্ট্র সফর করার সময় দুই নেতা ক্যালিফোর্নিয়ায় বৈঠকে মিলিত হয়েছিলেন। তখন তারা বিভিন্ন বিষয়ের ওপর দীর্ঘ আলোচনা করেছিলেন। ১৯৮৯ সালে এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শিল্পোন্নত ২১টি সদস্য দেশ নিয়ে  গঠিত হয়েছিল এপেক।