‘রোর-টাইগার্স অব সুন্দরবনস’ গত ৭ নভেম্বর মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্স। কমল সাদানাহ পরিচালিত ‘রোর-টাইগার্স অব সুন্দরবনস’ নির্মিত হয়েছে সুন্দরবনের সম্পদ রয়েল বেঙ্গল টাইগারের বিপন্নতা নিয়ে। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারদের বিপন্নতা নিয়ে নির্মিত হয়েছে ‘রোর-টাইগার্স অব সুন্দরবনস’ ছবিটি। তরুণ সাংবাদিক উদয় ফাঁদ থেকে উদ্ধার করে গ্রামে নিয়ে আসে বাঘ শাবককে। শাবকের খোঁজে গ্রামে হানা দিয়ে বাঘিনী হত্যা করে উদয়কে। বাঘিনীটিকে হত্যার মিশনে আসে কমান্ডো দল। কিন্তু তারা নিজেরাই পরিণত হয় শিকারে। এভাবেই এগিয়ে যায় ছবির গল্প। ছবিটির ৮৫ ভাগ শুটিং বাংলাদেশে হয়েছে। ছবিতে একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
