দুই প্রজন্ম

আপডেট : ১১ নভেম্বর ২০১৪, ১১:১৪

সেই ১৯৬৯ সাথে মুক্তি পেয়েছিল ময়নামতি। পরিচালনা করেছিলেন কাজী জহির। এবারে সেই ছবির ছায়া অবলম্বনে নির্মাতা জাকির হোসেন রাজু নির্মাণ করলেন অনেক সাধের ময়না। বাইরের দেশে এই রিমেক প্রথার প্রচলন থাকলেও আমাদের দেশে জনপ্রিয় ধারার ছবিকে নতুন করে নির্মাণের এই প্রবনতা নতুনই বলা যায়।
একই সাথে বসে চলচ্চিত্র দেখলেন দুই প্রজন্মের ময়নামতির কুশলীরা। চলচ্চিত্রের জনপ্রিয় জুটি রাজ্জাক-কবরী ছবি দেখে নিজেদের মুগ্ধতা জানালেন। একই সাথে পুরোদস্তুর কমার্শিয়াল চলচ্চিত্রে নতুনভাবে নিজের ইমেজকে প্রতিষ্ঠিত করলেন নির্মাতা জাকির হোসেন রাজু। এর আগে প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নিজের নামকে অনেক কম্প্রোমাইজ করে কাজ করলেও এই চলচ্চিত্রে ফিরলেন স্বকীয়তা নিয়েই।
সেই ছবিতে খুব স্বাভাবিক ভাবেই কবরীর পাশে দাঁড়িয়ে মাহিয়া মাহী অন্য এক মোহ-মুগ্ধতায় জড়াবেন সেটিই স্বাভাবিক।
মাহী বললেন, যার ছবি দেখে বড় হয়েছি। নিজের স্বপ্ন বুনেছি। তার সাথে তারই ছবির রিমেক দেখছি। পুরোটা স্বপ্নের মতোই মনে হচ্ছে। তিনি আমাকে আশীর্বাদ করলেন। আমার কাজের প্রশংসা করলেন।