‘আমাদের সহনশীলতার বড় অভাব’

আপডেট : ১১ নভেম্বর ২০১৪, ১১:১৬

সম্প্রতি একটি টিভি টক শো’তে জুনিয়র ক’জন মিউজিশিয়ানদের মাঝে একটি ফোন কল নিয়েই যত জটলা। এর আগেও অর্থহীনের সুমনের সাথে রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর কিছু অপ্রাসঙ্গিক তর্ক তৈরি হয়েছিল। নানান ওয়েব সাইটে এলআরবিকে নিয়ে বাজে কথা ছড়িয়েছিল কেউ কেউ। সিনিয়র মিউজিশিয়ানদের শ্রদ্ধা না জানিয়ে এ ধরনের আচরণের বিষয়ে নিশ্চুপ থেকেছেন তিনি বরাবরই। এবারে জুনিয়র মিউজিশিয়ানরা তাদের পরিবেশনায়, নিজেদের গানের অনুপ্রেরণার ক্ষেত্রে বারবার যখন শুধুই দেশের বাইরের মিউজিশয়ানদের নাম বলছিলেন খুব স্বাভাবিকভাবেই একজন অভিভাবক মিউজিশিয়ানের পক্ষ থেকে আইয়ুব বাচ্চু ফোন করে বললেন তাদের অন্তত এদেশে রক মিউজিক যারা সর্বস্তরে ছড়িয়ে দিয়েছেন তা দের নাম বলা উচিত।
এই সত্যভাষন বলে কী অন্যায় করেছেন তিনি? সেই প্রশ্নই এখন মিউজিক ইন্ডাষ্ট্রিতে। এ নিয়ে বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী বলেন, আসলে আমাদের ভেতরে পারস্পরিক শ্রদ্ধাবোধটা কম। আমিও শুনেছি এমন একটি ঘটনা। বিষয়টি খুবই বেদনাদায়ক।
এদিকে এখানেই  বিষয়টি থেমে থাকে নি। পরবর্তীতে কেন তারা আইয়ুব বাচ্চু’র নাম বলেনি তা নিয়েও যুক্তি দেখানোর ধৃষ্টতা দেখিয়েছেন। এ প্রসঙ্গে রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর মতামত জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তিনি শুধু জানান, ওরা বড় হয়েছে। ওদের বিচারবুদ্ধি হয়েছে। ওদেরকে আমার আশীর্বাদ। আমি সেই কথাই আবারও বলব যে,পপগুরু আজম খান, মাকসুদ, মাইলস , জেমসথেকে শুরু করে আমরা ৬৮ হাজার গ্রামে আমাদের রককে ছড়িয়ে দিয়েছি। ওরা আরো রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিক। কিন্তু শেকড়টা যেন না ভুলে যায়। আমাদের সবার ভেতরেই আসলে সহনশীলতা বড় অভাব।
উল্লেখ্য, ইউটিউব ভিডিওতে নিজেদের কৃতকর্মের ক্ষমা না চেয়ে উল্টো অন্যায়ের পক্ষে সাফাই গাওয়া নিয়েও নিন্দা জানিয়েছেন সিনিয়র মিউজিশিয়ানেরা।