আমি ক্রিকেট ঈশ্বর নই: শচীন

আপডেট : ১১ নভেম্বর ২০১৪, ১৩:১৫

শচীন টেন্ডুলকার নিজেকে ‘ক্রিকেট ইশ্বর’ হিসেবে জাহির করতে চান না। তবে বিশেষজ্ঞরা তাকে ‘ক্রিকেট ঈশ্বর’ বলেই মানেন৷ ভক্তরা তাকে ঈশ্বর রূপে পূজা করেন৷
টেন্ডুলকার মনে করেন মাঠে প্রচুর ভুল করেছেন তিনি। এ কারণে তিনি ঈশ্বর হতে পারেন না৷ তিনি অন্যদের মতোই সাধারণ৷ তিনি শচীন টেন্ডুলকার ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানান আন্তজার্তিক ক্রিকেট সর্বাধিক রানের মালিক৷
শচীন বলেন, আমি ভাগ্যবান, মানুষ আমাকে এত ভালবাসে৷ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ৷ যদিও তা যথেষ্ট নয়৷
গত বছর নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সচিন৷ ২৪ বছরের কেরিয়ারে ৩৪ হাজারেরও বেশি রান রয়েছে তার৷ প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির নজির গড়েছেন সচিন৷ মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট পা-রাখা মারাঠি আড়াই দশক ধরে শাসন করেছেন ক্রিকেট বিশ্বকে৷ তাকে নিয়ে আর কোনও বিশেষণ খুঁজে না-পেয়ে ক্রিকেট ঈশ্বর অ্যাখ্যা দিয়েছেন সবাই৷