শাহরুখের সঙ্গে জয়া আহসানের সেলফি

আপডেট : ১১ নভেম্বর ২০১৪, ১৫:৩৪
কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়াম শুরু হয়েছে আট দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবে যোগ দিয়েছে বচ্চন পরিবার ও শাহরুখ খানসহ বলিউড তারকারা। সেখানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়েছিলেন জয়া আহসান। উৎসবে যোগদানের পাশাপাশি কুশল বিনিময় হয়েছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও ইরফান খানসহ অনেকের সঙ্গে। এসময় কুশল বিনিময়ের একপর্যায়ে শাহরুখের সঙ্গে সেলফি তোলেন জয়া আহসান। সোমবার মধ্যরাতে নিজের ফেইসবুক ওয়ালে পোস্ট করেন ছবিটি।