জীবাশ্ম জ্বালানি অঙ্গীকার ভাঙ্গা হচ্ছে

আপডেট : ১১ নভেম্বর ২০১৪, ১৬:২৩
বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানির জন্য ভর্তুকি প্রত্যাহারের অঙ্গিকার ভঙ্গ করা হচ্ছে। খবর বিবিসি’র।
একটি রিপোর্টে ওভারসিস ডেভেলপমেন্ট ইনস্টিটিউন বলছে, তেল, গ্যাস ও কয়লা অনুসন্ধান কাজে জিটোয়েন্টি ন্যাশনস্ বছরে ৫৬ বিলিয়ন পাউন্ড ব্যয় করেছে।
জলবায়ুর ভয়াবহ ক্ষতিকর প্রভাব এড়াতে তেল-গ্যাস-কয়লার দুই তৃতীয়াংশ অবশ্যই ভূমির নিচে সঞ্চয় থাকতে হবে-এমন তথ্য সামনে থাকা সত্ত্বেও।
সরকারের একজন মুখপাত্র বলেন, নর্থ সি ওয়েল এন্ড গ্যাস ইন্ডাস্ট্রি এই খাতে বিনিয়োগ করে যুক্তরাজ্যে চাকরির বাজার সৃষ্টি করছে।
মুখপাত্র আরো বলেন, তেল এবং গ্যাসের জন্য টেক্স ব্যবস্থায় কিছু সংখ্যক ভাতা অন্তর্ভুক্ত রয়েছে যেটা টেক্স ভার কমায় গ্যাস বা তেল ক্ষেত্রে।
ভাতা আইনগত ক্ষমতা প্রদান করেনি ভর্তুকির।