বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নতুন কোনো বিতর্কিত বহুস্তর বিপণন (এমএলএম) কোম্পানিকে অনুমোদন দেয়া হবে না। যে পাঁচটি এমএলএম কোম্পানি আছে, সেগুলোকে পর্যবেণ করা হবে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এই কথা জানান।
তোফায়েল আহমেদ দাবি করেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দেয়া শর্তগুলো পূরণ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এখন কোনো দেশকেই জিএসপি সুবিধা দিচ্ছে না।
