স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন ছাড়া আমাদের সামনে কোন বিকল্প ছিল না। সারা বিশ্ব নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে। ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে মার্শাল ল আসত। খালেদা জিয়া নির্বাচনে না এসে দেশে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও মানুষ হত্যা করেছেন। যত ষড়যন্ত্র করা হোক না কেন দেশে ২০১৯ সালের আগে দেশে কোন নির্বাচন হবে না। মন্ত্রী মঙ্গলবার বিকালে গাজীপুরের কাপাসিয়ায় জেল হত্যা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রমুখ।
