সংসদ ভবন এলাকায় সভা–সমাবেশের নিষেধাজ্ঞা ডিএমপির

আপডেট : ১১ নভেম্বর ২০১৪, ২২:২৪
 
 
 
চতুর্থ অধিবেশনকে কেন্দ্র করে  জাতীয় সংসদ এলাকায় সভা–সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 
আগামী বৃহস্পতিবার, ১৩ নভেম্বর থেকে ১০ম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে। 
মঙ্গলবার রাত ১২টা থেকে সংসদ এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ।