এবারের কলকাতা উত্সবে বাংলাদেশি কোনো চলচ্চিত্র প্রদর্শিত না হলেও আমাদের দেশের গুণী অভিনেত্রী জয়া আহসান-এর উত্সবের আমন্ত্রণে সরব উপস্থিতি ছিল। এছাড়া কলকাতায় জয়া আহসান অভিনীত ‘আবর্ত’ চলচ্চিত্রটি দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়। সেই উত্সবের এক অতিথি হিসেবে শাহরুখের সাথে সেলফি তুললেন তিনি।
নিচের এই ছবিটি একটি বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। কারণ সম্প্রতি শাহরুখের নতুন ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’কে বাজে ছবি বলে মন্তব্যের পর এই কলকাতাতেই তাদের দুজনার সাক্ষাত্ হল। সেখানে মৃদু হাসি আর মত বিনিময় হলেও গ্রুপ সেশনে জয়ার অগ্নিমূর্তিই লক্ষ করা গেল।
শেষ হল চলচ্চিত্র উত্সব। মেদিনীপুর ফিল্ম সোসাইটির উদ্যোগে এ বার আয়োজন করা হয়েছিল ‘এপার বাংলা-ওপার বাংলা’ চলচ্চিত্র উত্সবের। গত মঙ্গলবার সন্ধ্যায় উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। তবে এবারের কলকাতা উত্সবে আগে থেকেই শাহরুখের বারবার উপস্থিতি নিয়ে সাংবাদিকরা সমালোচনা করছিলেন। কিন্তু রাজ্য সরকার সেই সমালোচনাকে তোয়াক্কা না করে এবারের উত্সবটিও অমিতাভ বচ্চন পরিবার ও শারুখময় হয়ে উঠল
এদিকে অসুস্থতা নিয়েই সোমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধনে যোগ দিতে এসেছিলেন অভিনেত্রী তনুজা। হাঁটতে অসুবিধা হওয়ায় মঞ্চে বসে হ্যান্ডমাইকে বক্তৃতা দেন তিনি। কিন্তু মঞ্চ থেকে নামার সময়ে আচমকাই পায়ে টান ধরে। সমস্যা এতটাই বাড়ে যে, শাহরুখ খান মাটিতে বসে তাঁর পায়ে ম্যাসাজ করে দেন। এমনিভাবেই বাঙালি প্রত্যেক শিল্পীর কাছে ভালবাসা আদায় করে নেন তিনি!
