মেহজাবিনের হাত ধরে...

আপডেট : ১২ নভেম্বর ২০১৪, ১০:৪৪

লাক্স তারকা হিসেবে সবচেয়ে লাকী বলা যায় মেহজাবিনকেই। কারণ গেল কয়েকবারের আসরে লাক্স এর টিভিসি করার সুযোগ কেউ না পেলেও মেহজাবিনই পেয়েছেন। এ নিয়ে বিনোদন প্রতিদিনে বিস্তর লেখালেখিও হয়েছে। তবে মেহজাবিনের হাত ধরেই এবারের প্রতিযোগিরা অফিসিয়ালি জনপ্রিয় এই ব্র্যান্ডের বিজ্ঞাপনে অংশ নিতে পারবে। এছাড়াও আগে লাক্স তারকাদের নামে মাত্র তারকা হলেও বিলবোর্ডে বলিউড তারকাদের ছবিই শোভা পেত। সেই নিয়মও এবারে ভাঙছে। এবারে সেরা ৫ জনকে নিয়ে এরই ভেতরে বিলবোর্ড শোভা পাচ্ছে।
এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, আমার কাছে মনে হয়, শোবিজ ওয়ার্ল্ডে বাংলাদেশের সবচেয়ে শক্ত প্লাটফর্ম। সেই দিক দিয়ে এবারের বিজয়ীরা আমার চেয়েও লাকী। কারণ তারা নিজেদের প্রকাশের অনেক সুযোগ পাবে। এছাড়া এবারের আসরেও আমার পারফর্ম করে দারুণ লেগেছে।