একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক ফরিদপুর নগরকান্দা পৌর মেয়র ও বিএনপি নেতা জাহিদ হোসেন খোকন ওরফে খোকন রাজাকারের রায় বৃহস্পতিবার ঘোষণা করা হবে। বুধবার বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন।
জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে একাত্তরে হত্যা, ধর্ষণ, ধর্মান্তরে বাধ্য করা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো ১১টি অভিযোগ রয়েছে।
এর আগে গত ১৭ এপ্রিল যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।
