কিশোরগঞ্জের পথে খালেদা জিয়া

আপডেট : ১২ নভেম্বর ২০১৪, ১২:৪২
 
 
কিশোরগঞ্জের  জনসভায় যোগ দিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রওনা হয়েছেন। বুধবার বেলা পৌনে ১১টার দিকে গুলশানের বাসা থেকে তার গাড়িবহর রওনা হয়। বিএনপির বিশ্বস্ত সূত্রে এই তথ্য জানা গেছে। 
খালেদা জিয়া বিকাল ৩টায় কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ২০ দলীয় জোটের জনসভায় বক্তব্য রাখবেন। সভাশেষে সন্ধ্যায় আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।