জামায়াতের সহায়তায় ক্ষমতায় মমতা: বিজেপি

আপডেট : ১২ নভেম্বর ২০১৪, ১৪:৫৩
 
 
বিধানসভার ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূল এবং কংগ্রেসের জোটের সঙ্গে বাংলাদেশের জামায়াতে ইসলামী এবং বিএনপির গোপন সমঝোতা হয়েছিল বলে অভিযোগ করেছে বিজেপির দলের কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ। মঙ্গলবার কলকাতায় পশ্চিমবঙ্গের বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা এই কথা বলেন বলে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, সিদ্ধার্থনাথ বলেছেন, জামায়াতে ইসলামির সাহায্য নিয়েই সীমান্ত এলাকার ৭৫টি আসনের অধিকাংশে জিতেছিল কংগ্রেস-তৃণমূল জোট। তৃণমূল জিতেছিল ৩২টি এবং কংগ্রেস ১৩টিতে।
তার দাবি, নির্বাচনে সাহায্য পাওয়ার বিনিময়ে তৃণমূল জামায়াতকে আশ্বাস দিয়েছিল, বাংলাদেশে আওয়ামী লীগকে মতাচ্যুত করতে তারা যথাসাধ্য সাহায্য করবে।
সিদ্ধার্থনাথের প্রশ্ন, এই সমঝোতার ফলেই কি মনমোহন সিংহের সঙ্গে প্রস্তাবিত বাংলাদেশ সফর বাতিল করেছিলেন মমতা? ২০১১-র ঐ সফরে দুইদেশের মধ্যে তিস্তা চুক্তি স্বার হওয়ার কথা থাকলেও মমতার আপত্তিতে তা হতে পারেনি। তার তোল অভিযোগ ভুল প্রমাণিত হলে তিনি দুঃখ প্রকাশ করবেন বলেও জানিয়েছেন সিদ্ধার্থনাথ।
তবে সিদ্ধার্থনাথের অভিযোগকে ‘কাল্পনিক’ আখ্যা দিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, কলকাতায় বসে সিদ্ধিনাথবাবু হালে পানি পাননি। এখন চলে গিয়েছেন সীমান্তে। পাগলে কী না বলে! জামাতের বন্ধু কারা বোঝা যাচ্ছে!”
পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, যা নিয়ে কেন্দ্রীয় সরকারের বলার এবং তৎপর হওয়ার কথা, যে তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থাকার কথা, তা একজন নেতার কাছে থাকে কীভাবে?
তিনি আরো অভিযোগ করেন, যে সময়ের কথা উনি বলছেন, তখন তৃণমূল মতায় ছিল না।